সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম

যুক্তরাষ্ট্রের থেকে আরও অস্ত্র গোলাবারুদ পাচ্ছে ইউক্রেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনের জন্য শুক্রবার একটি নতুন সহায়তা প্যাকেজের ঘোষণা দিতে যাচ্ছে। সহায়তা প্যাকেজে প্রধানত গোলাবারুদ থাকছে। রুশ আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এগুলো কাজে লাগবে বলে জানিয়েছে হোয়াটি হাউস। খবর এএফপি’র।

বৃস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘শুধু একতরফাভাবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আরেক দফা সহায়তা প্যাকেজের ঘোষণা দিতে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এ সহায়তা প্যাকেজের অস্ত্রের বেশির ভাগই গোলাবারুদ, যা ইউক্রেনের যোদ্ধাদের কাছে থাকা সিস্টেমগুলোর জন্য প্রয়োজন হবে।’ বিশেষকরে নির্ভুল রকেট লাঞ্চার হিমার্সের জন্য।

এ ব্যাপারে কিরবি বিস্তারিত আর কিছু জানাননি।

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের হোয়াইট হাউস সফরের সময় এ ঘোষণা দেওয়া হবে।

পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহের গতি বাড়াবে যাতে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার সৈন্যদের নতুন হামলা প্রতিহত করতে সক্ষম হয়।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন কিয়েভে জরুরিভাবে ১৫৫-মিলিমিটার গোলা সরবরাহ করার ঘোষণা দিয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৩/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit