সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

দিল্লিতে জি২০ বৈঠকে ইউক্রেন প্রসঙ্গে কী কথা হবে?

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার দিল্লিতে জি২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। থাকবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এত বড় বৈঠক সাম্প্রতিক অতীতে ভারতে কখনো হয়নি। যেখানে জি২০-এর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তো থাকবেনই, সেই সঙ্গে থাকবেন বাংলাদেশসহ ৯টি আমন্ত্রিত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। থাকবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়াও ১৩টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

এই বৈঠকে আলোচনার কর্মসূচিতে বেশ কয়েকটি বিষয় আছে। কিন্তু ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন থেকে শুরু করে অনেক বিশেষজ্ঞই মনে করছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। কিছুদিন আগে বেঙ্গালুরুতে জি২০ দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকে যৌথ বিবৃতি নিয়ে রীতিমতো পানি ঘোলা করা হয়। সেখানে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা করা হয়েছিল। রাশিয়া ও চীন এই বিবৃতির নিন্দা করে। ফলে সর্বসম্মত কোনো বিবৃতি দেওয়া সম্ভব হয়নি।

এরপর প্রশ্ন উঠেছে, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর কোনো যৌথ বিবৃতি বা প্রস্তাব নেওয়া হবে কি না। দিল্লির কয়েকটি সংবাদপত্র এদিন তাদের প্রতিবেদনে বলেছে, বৈঠকের পর যৌথ প্রস্তাব বা বিবৃতির সম্ভাবনা খুব কম। আর যদি নেওয়া হয়, তাহলে তার অবস্থা বেঙ্গালুরুর মতো হবে। স্বরাষ্ট্রসচিব অবশ্য এই প্রস্তাব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব দেননি। তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় স্বাভাবিকভাবেই রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গ আসবে। কিন্তু তার ফল কী হবে, জি২০ সদস্যদের মধ্যে এই সংঘাতের প্রতিক্রিয়া নিয়ে কী কথা হবে, তা নিয়ে আগাম কিছু বলা উচিত নয়।  

লাভরভ ও ব্লিংকেন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ মঙ্গলবার দিল্লি এসেছেন। ব্লিংকেনও বৃহস্পতিবার আসছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার সঙ্গীরা ধ্বসাত্মক নীতি নিয়ে চলেছে। তাদের নীতি বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলে দেবে।

লাভরভ ও ব্লিংকেন শেষবার মুখোমুখি বৈঠকে বসেছিলেন ইউক্রেন সংঘাত শুরুর আগে। এখানে তারা অন্য পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে থাকবেন।

বৈঠকে থাকবেন চীনের পররাষ্ট্রমন্ত্রীও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুন নিয়ে খুবই হৈচৈ হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, চীন নজরদারি বেলুন পাঠিয়েছিল। চীন এই অভিযোগ অস্বীকার করেছে। এই সংঘাত জি২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কোনোভাবে প্রভাব ফেলে কি না তার দিকে গোটা বিশ্বের নজর থাকবে।

দ্বিপক্ষীয় বৈঠক

জি২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মূল বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর একগুচ্ছ দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বস্তুত বৃহস্পতিবার থেকেই তিনি এই বৈঠক শুরু করে দিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গেও তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। 

সূত্র : ডয়চে ভেলে

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit