বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ ভাল্লুকের হামলা রোধে ড্রোন ও নেকড়ে রোবট ব্যবহার করছে জাপান সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

শ্রীমঙ্গলে জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৯৮ Time View
আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় বীমা দিবস ২০২৩ পালন করা হয়েছে। শ্রীমঙ্গলে এবছর বীমা কার্যক্রমের দায়িত্ব পেয়ে ব্যতিক্রম দ্বারার বীমা কোম্পানি চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড। আমার জীবন, আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে।
আজ (১ মার্চ)২০২৩ ইং। বুধবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদ চত্বরে সমাপ্ত হয়। পরে উপজেলা পরিষদের হল কনফারেন্সে মেঘনা লাইফ ইন্সুরেন্সের ডিভিশনাল কো-অর্ডিনেটর প্রদীপ দেবনাথের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। সন্ধানী লাইফ ইন্সুরেন্সের জেনারেল ম্যানেজার কামরুজ্জামান মহসিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আন্নাছ মিয়া,বায়রা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড ইনচার্জ নাজমুল ইসলাম,ফারইস্ট লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর ইনচার্জ জমসেদ আহমেদ, জেনিথ লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর ইনচার্জ মনির মিয়া,প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর ইনচার্জ সাজ্জাদ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন চার্টার লাইফ ইন্সুইরেন্স প্রতিনিধি সহ ভিবিন্ন লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর প্রতিনিধি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit