বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জাতীয় বীমা দিবস পালিত

আমিনুর রশীদ চৌধুরী রুমন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৭২ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :  মৌলভীবাজারে ১ মার্চ, ২০২৩ ইং। “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আজ মৌলভীবাজারে জাতীয় বীমা দিবস পালিত হয়। মৌলভীবাজার জেলায় এই প্রথম জাতীয় বীমা দিবস কার্যক্রমের দায়িত্ব পেয়েছে ব্যতিক্রম দ্বারার বীমা কোম্পানি চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড। জানাগেছে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যােগে ০১মার্চ ২০২৩ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ‘জাতীয় বীমা দিবস ২০২৩ উৎযাপন করা হয়েছে । এবছর দিবসটি ‘ক’ শ্রেণীর জাতীয় দিবস হিসেবে পালিত হয়েছে ।

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে দশটায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভাংশু সোম মহান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান । বিশেষ অতিথি ছিলেন, চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর সিলেট,এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান, সাজেদ আহমেদ তাশহুদ। মৌলভীবাজার বীমা কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি, আ.স.ম সালেহ সোহেল।

উক্ত র‌্যালি ও আলোচনা সভায় জেলার সকল সরকারি বেসরকারি জীবন বীমা ও সাধারণ বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বীমা উন্নয়ন ও বীমা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কারন বীমা সকল শ্রেণীপেশার মানুষকে স্বাভাবিক জীবন যাপনে প্রতিবন্ধকতা অতিক্রমে সহায়ক ভূমিকা পালন করে থাকে।

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit