শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

পোশাকের কারণে তোপের মুখে সৌমি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০১ Time View

বিনোদন ডেস্ক : বাংলা সিরিয়ালেরর পরিচিত মুখ সৌমি ঘোষ। ‘কলের বউ’ সিরিয়ালে পিউ আর ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে উর্মি চরিত্রে দেখা গেছে তাকে। সিরিয়ালের বাইরে নিয়মিত স্টেজ শো করতেও দেখা যায় এ অভিনেত্রীকে।স্টেজ শো করতে গিয়ে কয়েকবার ভাইরালও হয়েছিলেন সৌমি। কিন্তু এবার পোশাকের কারণে তোপের মুখে পড়তে হয়েছে তাকে। খোলামেলা পোশাকের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে সৌমি ঘোষ। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘আমার ছবিতে তো নিয়মিত নোংরা কমেন্ট পড়ে। নিম্নরুচির কমেন্ট করা হয়। আমি আজকাল আর কমেন্ট দেখি না। কারণ যত নেগেটিভ জিনিস দেখব, মনের মধ্যে তত নেগেটিভিটি বাড়বে। আমার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। ফলে খোলামেলা পোশাক আমি নিয়মিত পরি।’এক্সপেরিমেন্টাল ড্রেস পরতে ভালোবাসেন সৌমি। তার ভাষায়, ‘আসলে সাজগোজ করার পর নিজেকে আয়নার সামনে দেখতে পছন্দ করি। শাড়িও পরি। আবার ওয়েস্টার্ন পোশাকও পরি।’

যারা নেতিবাচক মন্তব্য করেন তাদের এক হাত নিয়েছেন সৌমি। বলেছেন, ‘আমি কিন্তু দুই ধরনের ছবিই পোস্ট করি সোশ্যাল মিডিয়ায়। বোল্ড লুকে যারা খারাপ কমেন্ট করে, তারা কিন্তু আমার শাড়ি লুকের প্রশংসা করছে না। তাই আমি আর কিছু মনে করি না। যার খারাপ বলার, সে বলবেই। ক্লিভেজ দেখা গেলেও লোকে কটূক্তি করবে আবার পেট দেখা গেলেও বলবে।’যোগ করে সিরিয়ালের দর্শকপ্রিয় এ অভিনেত্রী বলেন, ‘যারা যৌনতা নিয়ে কমেন্ট করে তারা জঘন্য মানসিকতার মানুষ। আমার ধারণা, আমরা যে অভিনেত্রী সেটা ওরা জানে না। ‘দেখতে দারুণ, ডবকা মাল’―এসব ভেবেই কমেন্ট করে।’

সৌমি ঘোষই না, পোশাকের কারণে অনেক ভারতীয় অভিনেত্রীকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। কিছুদিন আগে খোলামেলা পোশাক পরায় ‘তিতলি’ ধারাবাহিক খ্যাত মধুপ্রিয়া চৌধুরীকে একহাত নিয়েছিলেন নেটিজেনরা।

সূত্র: এই সময়

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit