শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

নতুন রূপে আসছেন পূজা চেরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭০ Time View

বিনোদন ডেস্ক : নতুন রূপে দর্শকের সামনে আসছেন পূজা চেরী। এবার তাকে দেখা যাবে ‘পরী’ লুকে। বড়পর্দায় না, ওটিটি প্ল্যাটফর্মে আসছেন এ নায়িকা। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘পরী’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী। তার বিপরীতে আছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এরই মধ্যে প্রকাশ হয়েছে ওয়েব ফিল্মটির ফার্স্ট লুক।

হিউম্যান ট্রাফিকিংয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পরী’। গল্পে ড্রামা, রোমান্স, থ্রিল সবকিছুই থাকবে বলে জানিয়েছেন অভিনেতা জোভান। এখানে তাকে দেখা যাবে শোবিজের একজন বড় তারকা চরিত্রে। গল্পে দেখা যাবে, পাচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক তারকা অভিনেতা।

কিন্তু পর্দার এই নামী অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক? এমন রহস্য নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পরী’। জোভান ও পূজা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে। আন্তর্জাতিক নারী দিবসে (৮ মার্চ) দীপ্ত প্লেতে মুক্তি পাবে ওয়েবফিল্ম ‘পরী’।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit