শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

মেয়ের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত রণবীর-আলিয়া?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতি কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন মাত্র চার মাস হলো। বিয়ের সাত মাস পরেই তাদের ঘরে আসে নতুন অতিথি। কাপুর বংশে উত্তরাধিকার হস্তান্তরের চল রয়েছে। এই মুহূর্তে রণবীর কাপুর, কারিনা কাপুর, কারিশমা কাপুররা সেই ধারা বহন করছেন।

আর এসবের মাঝেই জোর গুঞ্জন চলছিল যে, মেয়ের ভবিষ্যতের পরিকল্পনা করেই উইল প্রস্তুত করেছেন তারকা-দম্পতি। এ বিষয়ে অবশেষে মুখ খুলেছেন রণবীর। এক সাক্ষাৎকারে তিনি জানান, আলিয়া যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন তার ব্যক্তিগত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অভিনেতাকে পরামর্শ দেন যে, ‘বাবা হচ্ছেন উইল করিয়ে রাখতে চান?’ যা শুনে রণবীর একেবারে থতমত খেয়ে যান। কাঁপা গলায় চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করেন, ‘কেন মারা যাব নাকি?’ 

অভিনেতা বলেছিলেন, ‘আসলে প্রথমে বিষয়টা শুনে একটু ঘাবড়ে গিয়েছিলাম।  মনে হচ্ছিল, আমি কি মারা যাচ্ছি না কি, যে উইল করবো!  উত্তরাধিকার এমন একটি জিনিস যা আপনি তখনই উপলব্ধি করবেন যখন আপনি অবসর নিতে চলেছেন।  এই মুহূর্তে নিজের অবসর নিয়ে ভাবছি না। কেমন বাবা হয়ে উঠতে পারব, সেটা নিয়েই চিন্তা।

সম্প্রতি কলকাতায় নিজের ছবির প্রচারে এসেছিলেন রণবীর। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে মেয়ে রাহাকে নিয়ে। এই মুহূর্তে চার মাসের রাহার বাবা তিনি। কেমন সেই অনুভূতি? 

প্রশ্নের উত্তরে রণবীর বলেন, ‘বাবা হওয়া সব থেকে সুন্দর অনুভূতি। আমি চাই সবাই এক বার অন্তত এই অনুভূতির মধ্যে দিয়ে যান। আমার মেয়ের তিন মাস বয়স। দু’সপ্তাহ হল ও হাসতে শিখেছে। ওর হাসি আমার মন গলিয়ে দেয়। কলকাতায় আসার আগে মাত্র ২০ মিনিট কাটাতে পেরেছি ওর সঙ্গে। তাতেই চাঙ্গা হয়ে গিয়েছি।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit