শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০৬ জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : কুমিল্লায় মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন হতদরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের ২০৬ জন। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুস ছাড়া সোনার হরিণ খ্যাত এই চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণী। মঙ্গলবার সকালে কুমিল্লায় পুলিশ সুপার আব্দুল মান্নান ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এতে ১৮১ জন ছেলে ও ২৫ জন মেয়ে প্রাথমিকভাবে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হয়েছেন।

এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিনামূল্যে চাকরি পেয়ে পুলিশ সুপারকে খুশিতে কান্নায় জড়িয়ে ধরেন অনেক অভিভাবক। পরে দুপুরে পুলিশ লাইন্স শহীদ আরআই এবিএম আব্দুল হালিম মিলনায়তনে কনস্টেবল পদে ২০৬ জন উত্তীর্ণকে বরণ করে নেয় কুমিল্লা জেলা পুলিশ। নিয়োগ পাওয়াদের মধ্যে সাধারণ কোটায় ১১২ জন, মুক্তিযুদ্ধ কোটায় ৪০ জন। পোষ্য কোটায় পুরুষ ১৮ ও নারী ২৫ জন, আনসার কোটায় ১১ জন ও ১ জন এতিম নিয়োগ পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান (অপরাধ), সদর সার্কেল এসপি কামরান হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান (ডিএসবি) প্রমুখ। পুলিশ সুপার বলেন, প্রতিটি মানুষ যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সৎ হয়ে কাজ করেন তাহলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। স্মার্ট পুলিশ তৈরি করার জন্য ঢাকা পুলিশ হেডকোয়ার্টারের সহযোগিতায় স্বচ্ছভাবে কুমিল্লাতে ২০৬ জনকে নিয়োগ দিয়েছি। আলহামদুলিল্লাহ এখানে সবাই মেধাবী। এরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। ঘুস ছাড়া যেহেতু চাকরি হয়েছে তারা সৎভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি কুমিল্লায় কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়। এতে ৫ হাজার ৮২২ জন আবেদন করেন। শারীরিক যোগ্যতায় বাদ পড়ে লিখিত পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ১৮৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৭১ জন। পরবর্তীতে মৌখিক পরীক্ষায় কৃতকার্য হন ২০৬ জন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit