শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সহ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বিরাজিত সমস্যাদির সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর অসংগতি সংশোধনপূর্বক গেজেট প্রকাশে অস্বাভাবিক কালক্ষেপনের প্রতিবাদে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা কমিটির সভাপতি মাহমুদুর রশীদ মসরুর। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন।

আইডিইবি সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ খালেদুর রহমান এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ, জেলা কাউন্সিলর প্রকৌশলী মো. আব্দুর রহিম, প্রকৌশলী মো. আলমগীর হোসেন, প্রকৌশলী উজ্জল বখত, প্রকৌশলী মো. সাইদুর রহমান, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. মঈনুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. শামসুল ইসলাম, জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জাকারিয়া, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর ইন্সট্রাকটর সালাহ উদ্দিন আহমদ, প্রকৌশলী মো. হাসানুজ্জামান চৌধুরী সোহেল, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ বাকাছাপ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সীমান্ত ঘোষ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীগণ সদা সচেষ্ট রয়েছেন। বক্তারা আরো বলেন, আমাদের বিশ্বাস উল্লেখিত ৪ দফা দাবী বাস্তবায়নে সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত হস্তক্ষেপ করবেন। প্রতিবাদ সমাবেশ শেষে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit