রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দি হাঙ্গার প্রজেক্টের পেইভ অল্টারনেটিভ প্রশিক্ষণ সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর উদ্যোগে সিলেট জেলার ৪টি উপজেলা’র বিশ্বনাথ, বালাগঞ্জ, গোলাপগঞ্জ ও সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন দলের রাজনৈনিক নেতা ও সুশীল সমাজ ও সাংবাদিক প্রতিনিধিদের নিয়ে তিনদিন ব্যাপী পেইভ অলটারনেটিভ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২৮ (ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকা পর্যন্ত প্রশিক্ষণ হয়। সিলেটস্ত হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল হলে ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি তিনদিনের এ প্রশিক্ষণের সম্পন্ন হয়।

ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মোজাম্মেল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রশিক্ষণের ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল এর ডেপুটি চিফ অফ পার্টির ‘লেসলি রিচার্ডস বলেন, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল রাজনীতিতে নারীর অংশ গ্রহণ বাড়াতে কাজ করছে। সিলেটে উপজেলা পর্যায় প্রশিক্ষণে নারীদের অংশ গ্রহন ও আলোচনায় নিজেদের বক্তব্য তুলেধরার বিষয়টি আমার ভাল লেগেছে। প্রশিক্ষকদের উপস্থাপনা ও প্রশিক্ষণার্থীদের দলীয় কাজ আমার ভাল লেগেছে। এ সময় লেসলি রিচার্ডস কে স্বাগত জানিয়ে বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর বলেন, এ-বছরই নির্বাচনের বছর, তাই রাজনৈতিক সহনশীলতা ও দ্বন্ধ, সংঘাত এড়াতে এ প্রশিক্ষণ আমাদের জন্য সহায়ক হবে।

আওয়ামী লীগ সরকারে সফলতা মানুষের সামনে তুলে ধরবে এবং অপর রাজনৈতিক দল (বিএনপি) বা অন্যান্য দল, সরকারের সমালোচনা করবে এটাই স্বাভাবিক। সবাইকে রাজনীতির মাঠে আরো সহনশীল হতে হবে এবং আদর্শিক রাজনীতির চর্চা করতে হবে তবেই সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়া সম্ভব। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া রশিদ, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা মুনরুজ্জমান বারী সুজন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তুলুকদার, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ মতিন, বালাগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কুলসুমা বেগম, বিএনপির নেত্রী তাসলিমা খাতুন, বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ পৌরসভার মহিলা কাউন্সিলর রাসনা বেগম, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হাজি আব্দুল মতিন, গোলাপগঞ্জ আওয়ামী লীগ নেতা ও পৌরসভার কাউন্সিলর ফজলুল আহমদ, শান্তিগঞ্জ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী, বিএনপির জিয়াউর রহমান জিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, বিএনপি নেতা সিরাজুজাম্মান খান, জেলা গণফোরাম নেতা মোঃ আবুল হোসাইন, বালাগঞ্জ প্রেসক্লাব সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বিশ্বনাথ প্রেসক্লাবের কার্য-নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন বালাগঞ্জ ওসমানী নগর প্রেসক্লাবরে সভাপতি শাহাব উদ্দিন শাহীন। দি হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষক তুহীন আফসারী, সুখময় পাল। উপস্থিত এসপিএল প্রজেক্টের ম্যানেজার শশাঙ্ক বরণ রায়, সহকারী ম্যানেজার আল-আমিন মিয়া, একাউন্ট অফিসার কুদরত পাশা। প্রশিক্ষণ শেষে ৪ উপজেলার ২০জনের মাঝে সনদ প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit