শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

তামিমাকে ফেরত নেওয়ার ব্যাপারে যা বললেন রাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : তাকে তালাক না দিয়ে ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা সুলতানা তাম্মি, এমন অভিযোগেই মামলা লড়ছেন রাকিব হাসান। নাসির-তামিমার বিরুদ্ধে করা সেই মামলার বিষয়ে আজ মঙ্গলবার রাকিব গণমাধ্যমকে বলেছেন, ‘আমি চাই ন্যায়বিচার হোক। তারা শাস্তি পাক।’ তিনি আরও বলেন, ‘তারা এক কোর্ট থেকে আরেক কোর্টে ছুটছে। সব জায়গাতেই আমাদের পক্ষেই রায় দিয়েছে আদালত। সত্যটা সবার সামনে এখন। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা ন্যায়বিচার পাব।’

তামিমার সাথে ফের সংসার করতে চান কিনা সে বিষয়ে রাকিব বলেন, ‘আইনের প্রক্রিয়া অনুযায়ী তাদের আগে শাস্তি হোক। আমরা আগে সব প্রমাণ করি, তারপরে না চিন্তা করব সে আসবে কি আসবে না বা আমি নেব কি নেব না। সেটা পরে চিন্তা করব।’এর আগে মঙ্গলবার সকালে তালাক না নিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে করা মামলার বিচার চলবে বলে আদেশ দেয় আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মেদ রিভিশন খারিজ করে এ আদেশ দেন। রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসির-তামিমার বিচার চলতে বাধা নেই।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। পরে তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জানতে পারেন।

আরও অভিযোগ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তাম্মি নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন নাসির। তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার আট বছর বয়সী কন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে, যা তার জন্য অপূরণীয় ক্ষতি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit