বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

পশ্চিম তীরে ইসরায়েলি-আমেরিকান নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে গুলিতে এক ইসরায়েলি-আমেরিকান নিহত হয়েছেন। সেখানে প্রতিশোধমূলক অস্থিরতা ক্রমেই তীব্র হচ্ছে। নিহত ব্যক্তির নাম এলান গ্যানেলেস, বয়স ২৬। জেরিকো শহরের কাছে মহাসড়কে যানবাহনে হামলা শুরু হলে তিনি নিহত হন। মঙ্গলবার বিবিসি এই খবর জানিয়েছে।

পশ্চিম তীরে রোববার রাতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের গ্রামে হামলা চালায়। তারা বেশ কয়েকটি গাড়ি ও বাড়িঘরে আগুন দেয়। এই ঘটনার পরই ইসরায়েলি-আমেরিকানের নিহত হওয়ার ঘটনা ঘটল। এর আগে পাশের একটি গ্রামে দুই বসতি স্থাপনকারীকে গুলি করে ফিলিস্তিনিরা। পরে তাদের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।  

এলান গ্যানেলেসকে জেরুজালেমের একটি হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে মৃত ঘোষণা করা  হয়।  মার্কিন দূত টম নিদিস টুইট করে জানান, দুঃখজনকভাবে, আমি নিশ্চিত করছি যে, মার্কিন এক নাগরিক জঙ্গি হামলায় পশ্চিম তীরে আজ রাতে নিহত হয়েছে। আমি তার পরিবারের জন্য প্রার্থনা জানাই। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, হামলাকারীরা ইসরায়েলি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা নিজেদের গাড়িতেও আগুন দেয়। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে পুলিশের সঙ্গে গুলি-বিনিময় করেছে। এখনও কোনো ফিলিস্তিনি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।  

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit