রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বরের চাচাকে বউভাতের গরু ক্রয়ে না নেওয়ায় সংঘর্ষে আহত ৩

শান্তা ইসলাম কথা,নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৮ Time View

শান্তা ইসলাম কথা,নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্রা উপজেলার নৈহাটি মড়লপাড়ায় বিয়ের দাওয়াত না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বরের বড় ভাই রানা মিয়া আহত হয়ে ঢাকায় পঙ্গু হাসপাতালের চিকিৎসা নিচ্ছেন, এ ঘটনায় আরো দুইজন আহত হয় । এলাকাবাসির সূত্রে জানা গেছে গেল ১৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর অনুমান ১২ টার দিকে উপজেলার মড়লপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনায় রানা মিয়ার স্ত্রী সোমা আক্তার বাদী হয়ে নেত্রকোণার আমলী আদালতে মামলা করেন।

এলাকাবাসী ও পুলিশ এবং মামলার সূত্রে জানা গেছে, আইন উদ্দিন ফকিরের ছোট ছেলে রেহেন মিয়ার ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিয়ের দিন ছিল। বাদীর চাচা শ্বশুর,১/নং আসামী /জামাল(৫০)পিতামৃত কালা মিয়া, ২ং আসামী আপন(৩০)পিতা মনহর আলী, ৩ নং আসামী নুরুল আমিন (৪৬) পিতামৃত জবেদ আলী,৪নং আসামী মোস্তাকিম (২০) পিতা জামাল, ৫নং আসামী মঞ্জুল হক(৫৫) পিতামৃত শহর আলী,৬ নং মানিক (২৮) পিতা মঞ্জুল হক,৭ নং তপন (৩৫) পিতা মনহর আলী,৮নং রাজনী আক্তার( ৪০) স্বামী নূরুল আমিন, আটজনের নাম উলেক্ষ করে সোমা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায় বিয়ের বউভাতের গরু ক্রয় এর সময় বরের চাচা ও বাদীর চাচা শ্বশুর ১ নং আসামী জামাল কে নেওয়া হলো না এই নিয়ে সংর্ঘষের ঘটনা ঘটে। বারহাট্রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লূৎফুল হক জানান আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে, সকল আসামীরা পলাতক থাকায় তাদের কে তথ্য প্রযোক্তির সহাতায় অভিযান অব্যহত আছে। তিনি আরো বলেন আহত রানা মিয়া জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit