শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

বিশাল সামরিক মহড়া শুরু করল ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বার্ষিক বিশাল সামরিক মহড়া শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। আজ শুরু হওয়া যৌথ সামরিক মহড়া দেশটির দুই-তৃতীয়াংশ এলাকাজুড়ে শুরু হয়েছে। রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই-১৪০১। এ বিষয়ে দেশটির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল আমির ফারাজপুর জানিয়েছেন, এরই মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কাজ শেষ হয়েছে। মহড়ায় কল্পিত শত্রুর অবস্থানে হামলার অনুশীলন চালানো হবে বলে জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক এ মহাড়ায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ডিভাইস, কমিউনিকেশন সিস্টেম এবং সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ইরানের সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ডিভিশন এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানের উত্তর-পশ্চিম, পশ্চিম এবং মধ্যাঞ্চলজুড়ে মহড়া চলছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit