শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে : জি এম কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বাক-স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে। মানুষের কথা বলার অধিকার হরণ করতে বিভিন্ন নিবর্তনমূলক আইন করা হয়েছে। কালো আইনের বেড়াজালে গণমাধ্যমের কণ্ঠ নিয়ন্ত্রণ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীস্থ কার্যালয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক সৈয়দ দীদার বখতের ‘আনন্দী প্রেরণা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিরোধীদলীয় উপনেতা বলেন, প্রজাতন্ত্রের মানে হচ্ছে সাধারণ মানুষই দেশের মালিক। তারা দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করবে। সাধারণ মানুষের ইচ্ছেমতো তাদের প্রতিনিধিত্বকারী সরকার দেশ পরিচালনা করবে। তারা সে অনুযায়ী দেশ চালাতে ব্যর্থ হলে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করবে সাধারণ মানুষ। এটাই হচ্ছে প্রজাতন্ত্র বা প্রজাদের তন্ত্র। সে ক্ষেত্রে সাধারণ মানুষের ইচ্ছা-অনিচ্ছার খোঁজ-খবর রাখা সরকারের জন্য অত্যন্ত জরুরি।

সেভাবে দেখলে সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত ব্যক্ত করা জনগণের অধিকার নয়, কর্তব্যও বলা যায়। রাষ্ট্র পরিচালনার বিষয়ে সাধারণ মানুষ সরকারের সমালোচনা করবে এবং মতামত দেবে এটাই স্বাভাবিক। আমরা দেশে ও মানুষের জন্য রাজনীতি করছি। ভয়-ভীতি উপেক্ষা করে আমরা গণমানুষের কথা বলবো। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রকৃত এজেন্ডা।

এসময় উপস্থিত আরও ছিলেন ভিন্ন মাত্রা প্রকাশনীর মাসুম বিল্লাহ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান (আদেল) এমপি, কেন্দ্রীয় নেতা জেসমিন নূর প্রিয়াংকা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit