শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

রাষ্ট্রপতির বাড়িতে হাওরের ১৬ পদের মাছে শেখ হাসিনাকে আপ্যায়ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : মিঠামইন, কিশোরগঞ্জ থেকে: প্রথমবারের মতো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়িতে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরের খাবারে বঙ্গবন্ধু কন্যাকে সাদা ভাতের সঙ্গে হাওরের ১৬ পদের মাছ, ডাল, রশমালাই দিয়ে আপ্যায়ন করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির মিঠামইনের গ্রামের বাড়িতে আসেন। নিজের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার পরিবারের সদস্যরা।

মধ্যাহ্ন ভোজে রাতাবোরো চাউলের সাদা ভাতের সঙ্গে রুই মাছ দোপেঁয়াজা, কাতল মাছ দোপেঁয়াজা, চিতল মাছ দোপেঁয়াজা, আইড় মাছ দোপেঁয়াজা, পাবদা মাছ দোপেঁয়াজা, গোলসা টেংরা মাছ দোপেঁয়াজা, কালিবাউশ মাছ দোপেঁয়াজা, শোল মাছ ভুনা, বাইম মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা, গ্রাস কার্প মাছ ভুনা, বাচা মাছ ভুনা, রিটা মাছ মাখা-মাখা ঝোল, পাঙ্গাস মাছ মাখা মাখা ঝোল, মশুর ডাল, সালাদ ও মিষ্টিতে রসমালাই দিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আপ্যায়ন করেন রাষ্ট্রপতি ও তার পরিবার।

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর মঙ্গলবার সকালে মিঠামইনে এসেছেন জাতির পিতার কন্যা। তার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে এ অঞ্চলে। বেলা ১১টা ৫ মিনিটের দিকে ঢাকা থেকে সরাসরি হাওর অধ্যুষিত মিঠামইনে আবদুল হামিদের বাড়ির পাশে ঘোড়াউত্রা নদীর চরে নবনির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসে’ আসেন শেখ হাসিনা।

সেখানে তিনি আবদুল হামিদের নামে নতুন এই সেনানিবাস উদ্বোধন করেন। রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা নেওয়া শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। 

বিকেলে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit