শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
৩০ বছরের কাজ পরিবারকে সময় দিতে দেয়নি, মঞ্চে কাঁদলেন আমির খান ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের একটি অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা সরকার নানানভাবে মহিলাদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে নারী পুরুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত জাতির অগ্রগতিতে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে নারী-পুরুষরা কাঁদে কাঁদ মিলিয়ে জাতি গঠনের নেতৃত্ব দিতে হবে।তিনি সোমাবর (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলেন আহমদ এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সালমা বাছিত, সহ সভাপতি এ জেড রওশন জেবিন রুবা, জেলা প্রেসক্লাবের সভাপতি ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা বেগম চৌধুরী।সভার শুরুর পূর্বে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র‌্যলি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

পরে সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী জাহানারা খাম মিলন। গীতা পাঠ করেন মাদুরী গুন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী বীনা সরকার।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা মহি উদ্দিন, নুরুন্নাহার প্রমুখ। 

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit