সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

ঝালকাঠির পশ্চিম চাঁদকাঠি ফুলকুঁড়ি শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩০ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি : নানা আয়োজনে ঝালকাঠির পশ্চিম চাঁদকাঠি ফুলকুঁড়ি শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ আহবায়ক ও ১ নং- ওয়ার্ড পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির।

বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক অ্যাডভোকেট আককাস সিকদার, রুপালি ব্যাংক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, এ কে এম আকরামুল হক, প্রেসক্লাব নির্বাহী সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম জলিল ও যুবলীগ নেতা ফয়সাল মাহমুদ সায়েল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক ফেরদৌসী ইয়াসমীন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীরা দৌড়,বিস্কুট দৌড়, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক ও কমোলমতি শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়টি ২০১০ সালে প্রতিষ্ঠার পরে সুনামের সাথে শিশুদের শিক্ষায় অবদান রাখছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit