সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩ইং ) সকালের দিকে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর সভাপতিত্বে জোন সদরে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন বিএএমএস, এনডিসি, পিএসসি, জি।
পলাশপুর জোনের মানবিক সহায়তার মধ্যে ১৯ পরিবারকে ঢেউ টিন, ৬ পরিবারকে খাদ্য সামগ্রী, আর্থিক অনুদান, পড়া লেখার জন্য বই ও স্কুল ড্রেস এবং ১টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে বেঞ্চ বিতরণ করা হয়েছে । এসময় পলাশপুর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম রিফাত, এএমসি, ব্যাটালিয়নের সুবেদার মেজর, প্রধান সহকারীসহ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন, উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৯