বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় বিনাতিল-২ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠদিবস উদযাপন। ব্রাজিলকে হারানোর সম্ভাবনা খুবই কম দেখছেন হল্যান্ড সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর প্রবাসী আয়ে রেকর্ড, গত অর্থবছরে এসেছে ৩৫.৫৬ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গত ১৫ বছরের নথিপত্র চেয়ে গভর্নরকে ফের চিঠি দুদকের ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ নরওয়ে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের জন্য কতটা কঠিন, ভিনিসিউসে রহস্যভেদ হবে? পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা

ইউক্রেনে রুশ আগ্রাসন মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন ঘটিয়েছে: গুতেরেস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন ঘটিয়েছে। আমরা এটার মধ্য দিয়েই যাচ্ছি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই মন্তব্য করে বলেছেন, ‘এই যুদ্ধ ব্যাপক মৃত, ধ্বংস এবং বাস্তুচ্যুতি ঘটিয়েছে।’

সোমবার জাতিসংঘের মানাবাধিকার কাউন্সিলের এক সভায় অ্যান্তেনিও গুতেরেস এসব কথা বলেন। জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মানবাধিকার ঘোষণার প্রতি সকল দেশকে সম্মান এবং এটাকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।

সম্প্রতি রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে। এতে জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো সর্বাত্মক যুদ্ধ প্রত্যক্ষ করে ইউরোপবাসী। যুদ্ধের প্রথম বর্ষপূর্তি হয় গত শুক্রবার। বর্ষপূর্তির আগে যুদ্ধ বন্ধ ও অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit