শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৪ Time View

ডেস্ক নিউজ : ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৬ ফেব্রুয়ারি রবিবার এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের মিনিষ্টার (প্রেস) শাবান মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ ছাত্র-ছাত্রী অংশ নেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ড. বি আর আম্বেদকর হলের প্রভোষ্ট অধ্যাপক ড. হাসনাত আলী খান, অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফ, অধ্যাপক ড.সৈয়দ আলী নেওয়াজ জায়েদী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈয়দ আদনান জায়েদী ও আলী হোসেন আরমান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাই কমিশনের মিনিষ্টার (প্রেস) শাবান মাহমুদ বলেন, পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যাদের মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয়েছে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বে বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি আমাদের ইতিহাসের এক স্মরণীয় দিন। 

তিনি বলেন, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাঙালি জাতি বাংলা ভাষার এ গৌরব অর্জন করে।

পরে বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা দিবসটি উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit