মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

চকরিয়া জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ মাদ্রাসা,হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা অনুষ্ঠিত 

এম রায়হান চৌধূরী ,চকরিয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৫ Time View
এম রায়হান চৌধূরী ,চকরিয়া প্রতিনিধি : চকরিয়া পূর্ব বড় ভেওলা ইউনিয়নের জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসা,সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানা এবং হযরত খদিজাতুল কোবরা (রাঃ)বালিকা এতিমখানার বার্ষিক সভা,পুরস্কার বিতরণ ও ইছালে ছওয়াব মাহফিল ২৬ ফ্রেরুয়ারী রবিবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সমাজসেবক হাফেজ আমান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এম এ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি পত্নী সাহেদা জাফর,ইউনিয়নের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না প্রমূখ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন বাইতুশ শরফ এর পীর আল্লামা শায়খ আবদুল হাই নদভী। এ ছাড়াও দেশ বরণ্য আলেমেদীন,সমাজসেবক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক,আইনশৃংখলা বাহিনীর সদস্যরা এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit