রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

অভিনেত্রীর খণ্ডিত লাশ উদ্ধার, স্বামীসহ গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : হংকংয়ের জনপ্রিয় মডেল অ্যাবি চোইয়ে গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে এক সপ্তাহ পর সোমবার হংকংয়ের একটি গ্রামের বাড়ি থেকে খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীসহ এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। 

এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) অভিনেত্রীর নিখোঁজ হওয়ার খবর জানতে পারে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) নৌকায় করে শহর ছেড়ে যাওয়ার সময় মডেলের সাবেক স্বামীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়।  আর অভিযুক্তকে গ্রেফতারের একদিন আগেই পুলিশ তার মা-বাবা ও বড় ভাইকে গ্রেফতার করে। 

অভিনেত্রীর দেহাবশেষ লুং মেই গ্রামের একটি বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। সবশেষ চোইকে মঙ্গলবার কাউলুন সিটিতে দেখা গিয়েছিল। সেখান থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে একটি বাড়িতে দেহাবশেষ মিলল তার।

পুলিশ সুপার অ্যালান চুং চীনা গণমাধ্যমকে জানিয়েছেন, মডেল ও তার সাবেক স্বামীর পরিবারের মধ্যে আর্থিক বিরোধ ছিল। সেই কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। 

এদিকে পুলিশ ওই বাড়িতে এখনো অভিনেত্রীর শরীরের সব খণ্ডিত অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল থেকে মাংসের টুকরো, বৈদ্যুতিক করাত ও মামলায় সংশ্লিষ্ট সন্দেহজনক জিনিসগুলো জব্দ করেছে।

এই অভিনেত্রী চোই কোরিয়ান ‘মোর দ্যান ফ্যামিলি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। 

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit