মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ হরমুজে অস্থিরতা, তবুও জ্বালানি তেলের দাম কেন খুব বেশি লাগাম ছাড়ায়নি?

দুর্গাপুর যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : বিএনপি-জামাতের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী শান্তি সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় সারা দেশের ন্যায় দুর্গাপুরেও অনুষ্ঠিত হয়েছে এ সমাবেশ। রোববার বিকেলে (২৬ ফেব্রুয়ারি) দুর্গাপুর উপজেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যুবলীগের এক বিশাল র‌্যালী পৌর শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জির) এর সঞ্চালনায়, যুবলীগের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক আকরাম আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল আমিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনি বাউল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামাত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করার পায়তারা করছে। যারা এদেশের বিরুদ্ধে, ও বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করতে হবে। সেইসাথে উপজেলা যুবলীগের কমীদের আরো সক্রিয় হয়ে মাঠে কাজ করার জন্য আহবান জানানো হয়।দুর্গাপুর যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit