মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

মাধবদীর মহিষাশুড়া ইউপি নির্বাচনে নৌকার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : আসন্ন ১৬ ই মার্চ ইউপি নির্বাচনকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা.এনামুল হক শাহীন এর বিজয়ের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ ফেব্রুয়ারী ) রবিবার বিকালে মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এ মোতালেব হোসেন। মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রসূল রানার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নৌকার প্রার্থীর বিজয়ের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম, আশরাফুল হক ভূঁইয়া রুমেল, দেলোয়ার হোসেন, হাজী শওকত আলী, হাজী ফজলুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মীর মোহাম্মদ কমল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মাসুম, আব্দুল জলিল প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক দিন মহাম্মদ, ছাত্রলীগের আহ্বায়ক রানা, যুগ্ন-আহবায়ক আওলাদ হোসেন প্রমুখ,।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit