বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

ডোমারে এসএসসি ৮৯ ব্যাচের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে এসএসসি ৮৯ ও এইচএসসি ৯১ ব্যাচের (হৃদয়ে ৮৯) বন্ধুদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবস গ্রামে মা আবেদা মৎস্য হ্যাচারীতে মিলন মেলায় জেলা ও উপজেলা ২ শতাধীক বন্ধু, বান্ধবী ও তাদের পরিবারবর্গ অংশ গ্রহন করেন। সকাল ১০ থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসুচির মধ্য দিয়ে শেষ হলো মিলন মেলা।

তাদের মধ্যে পরিচিতি পর্ব, আলোচনা সভা, খেলাধুলা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অতিথি হিসাবে জেলার বন্ধু বিশিষ্ট আইজীবি এ্যাড. আবু মোহাম্মদ সোয়েম, সাবেক খেলোয়ার সন্তোষ রায়, মামুনুর রশিদ সামুন, ডোমারের বন্ধু আশা, স্মৃতি, শিমু, মানিক, তুর্য, কালাম, টুটুল, আলমগীর,লাকী, রুবেল, শিমুল, দেলু, রতন, মোর্শেদ, খালিদ, বিপুসহ অনেকে তাদের অনুভুতি ব্যক্ত করেন।

দীর্ঘদিন পরে হলেও পরিবার সহ স্কুল ও কলেজের বন্ধুরা একত্রিত হতে পেরে আনন্দ উৎসাসে মেতে উঠে তারা। বন্ধুত্বের বন্ধন স্মৃতি করে রাখতে প্রতি বছর এই দিনে পরিবারিক মিলন মেলা মাধ্যমে সকল বন্ধুদের সাথে সু-সর্ম্পক দীর্ঘস্থায়ী হবে বলে মনে করেন ৮৯/৯১ ব্যাচের বন্ধুরা।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit