শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

ফুলপরীর বয়ান নিলো ছাত্রলীগ, কেন্দ্রে পাঠাবে আজই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর ছাত্রী নির্যাতনের ঘটনায় নির্যাতিতা ফুলপরী খাতুনের সঙ্গে ঘন্টাব্যাপী কথা বলেছে শাখা ছাত্রলীগের তদন্ত কমিটি। এ সময় তদন্ত কমিটিকে সে রাতে ঘটে যাওয়া বিভৎস ঘটনার বর্ণনা দেন ফুলপরী।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মুঠোফোনে ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির সঙ্গে প্রায় ১ ঘন্টা ৫ মিনিট কথা বলেন ফুলপরী।

ছাত্রলীগের তদন্ত কমিটির সদস্যরা বলেন, আমরা ভুক্তভোগী ও অভিযুক্তদের সঙ্গে কথা বলেছি, আমাদের সব তদন্তের কাজ সম্পন্ন হয়েছে। তদন্তের রিপোর্ট তৈরি করে আজকের মধ্যে আজ বা কাল সকালের মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়ে দিবো। তারা দ্রুতই এর বিচার করবে। 

তদন্তে কোনো সত্যতা পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তারা জানান, সেটি তদন্তের রিপোর্ট জমা দেওয়ার আগে বলা যাচ্ছে না। আমরা ভুক্তভোগী, অভিযোগকারী ও অভিযুক্ত যারা যারা আছেন এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, হলের প্রভোস্টসহ সকলের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করেছি।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ জয় বলেন, “এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছি। আমরা আজ তদন্ত কমিটির রিপোর্ট কেন্দ্রে জমা দিবো। সংগঠনের যদি কেউ অভিযুক্ত প্রমাণিত হয়, কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ শাস্তির জন্য ব্যবস্থা গ্রহণ করব।”

ফুলপরী বলেন, “ছাত্রলীগের সঙ্গে অনলাইনে কথা হয়েছে। তারা আমাকে ক্যাম্পাসে ডাকেন। কিন্তু বাড়ি থেকে ক্যাম্পাস দূরে হওয়ায় নিরাপত্তার অভাবে আমি সেখানে যেতে পারিনি। ছাত্রলীগসহ সকলের প্রতি আমার আস্থা আছে।”

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গেও কথা হয়েছে বলে জানালেন ফুলপুরী।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit