শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেভাদায় বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার রাতে পশ্চিম নেভাদায় এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএনের।

বিমানটি নেভাদার স্টেজকোচের কাছে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় পাইলট, নার্স, প্যারামেডিক, রোগী ও রোগীর স্বজন মারা গেছেন। মার্কিন বিমান সংস্থা কেয়ার ফ্লাইট এসব তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে কেয়ার ফ্লাইট লিখেছে, দুর্ঘটনায় বিমানে থাকা সবাই মারা গেছেন বলে নিশ্চিত করেছে সেন্ট্রাল লিয়ন কাউন্টির ফায়ার সার্ভিস। বিষয়টি নিয়ে আমরা শোকাহত। নিহতদের পরিবারকে বিষয়টি দ্রুত জানানো হচ্ছে। 

লিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। ১১টা ১৫ মিনিটে আমাদের কাছে খবরটি পৌঁছায়। তবে, কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। কারণ উদঘাটনে তদন্ত চলছে। 

প্রসঙ্গত, বিমানটি ছিল রেমসা (রিজিওনাল ই্মারজেন্সি মেডিকেল সাভির্সেস অথোরিটি) হেলথের। জরুরি চিকিৎসা সেবায় কাজ করে এ সংস্থাটি। 

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit