শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রদর্শনী পশু পাখির কলতানে মুখরিত প্রাঙ্গন 

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কাঁধে টিয়া পাখি নিয়ে হেঁটে বেড়াচ্ছে শিশু শামীম। টিয়া পাখিটি তার নিজের নাম মিঠ মিঠু বলে ডাক হাঁকাচ্ছে। টিয়া পাখিটি চুমু দিচ্ছে শামীমের গালে। শামীমের যত্নআত্তিও কম নয় পাখিটিকে ঘিরে। শামীম জানায়, তার মামার পাখিটিকে লালন-পালন করেন। মেলায় টিয়া ছাড়াও আরো কিছু নিয়ে এসেছেন তার মামা। নাম পারসিয়ান বিড়াল। দেখতে কুকুর ছানার মতো। চাহনি বাঘের চেয়ে কম নয়। বয়স প্রায় দেড় বছর। গায়ের রং সাদা। একটি টেবিলে রেখে সারা শরীরজুড়ে হাতে পরশ বুলিয়ে যাচ্ছেন শফিকুল ইসলাম তুরান। কথা হলে জানালেন, নাম রেখেছেন আইরিস। বিশেষ খাবার ও দুধ খাইয়ে লালন করেন এটিকে। প্রতিমাসে খরচ প্রায় হাজার দেড়েক টাকা। তিন মাস বয়সের সময় ২০ হাজারে কেনা এ বিড়ালটি এখন চাইলেই ৩০-৩৫ হাজারে বিক্রি করা যাবে। 
শনিবার দিনভর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে দেখা মিলে পোষা টিয়া ও বিড়ালের। ছিলো আরো নানান তাদের পশু পাখি। এসব পশু পাখির কলতানে মুখরিত হয়ে উঠে পশু সম্পদ হাসপাতাল মাঠ। ২৯টি স্টলে কয়েকশ’ পশু পাখির প্রদর্শন করা হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি মেলার উদ্বোধন করেন। মেলার মন্তব্য খাতায় অনেকেই এ আয়োজন নিয়ে প্রশংসা করেন। প্রদর্শনীর একটি স্টলে গিয়ে দেখা যায়, ৮৫২ কেজি ওজনের মহিষ। মুহড়া জাতের ওই মহিষটি নিয়ে এসেছেন আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের খামারি মো. ইয়াছিন মিয়া। বিশাল আকারের এ মহিষ দেখতে অনেকেই ভিড় জমান।
মো. মাওলা নিয়ে এসেছেন ভারতের রাজস্থানের তোতা পরী জাতের একটি খাসি। শখ করে নাম রেখেছেন বাদলা। ১১ মাসে এ খাসিটির ওজন ৫৫ কেজি। আগামী ঈদ বাজারে খাসিটি বিক্রির টার্গেট নিয়ে রেখেছেন মাওলা। জানালেন, ময়মনসিংহ থেকে খাসিটি সংগ্রহ করেন। তিনি পৌর এলাকার দুর্গাপুরে নিজ দোকানে শালিক, ঘুঘু, ময়না, টিয়া, কবুতর পালন করেন যা প্রদর্শনীর জন্য নিয়ে এসেছেন। মেলা ঘুরে দেখা যায়, বিদেশি একটি কুকুরও প্রদর্শনীর জন্য আনা হয়। অনেকেই মেলায় পোষা প্রাণিও নিয়ে এসেছেন। প্রাণিসম্পদ কার্যালয়ের পক্ষ থেকে মেলায় প্রাণির চিকিৎসার জন্য নতুনভাবে আসা বেশকিছু যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। 

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit