সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

আবারও ব্যর্থ হলেন অক্ষয়, কঙ্গনার কটাক্ষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : বক্স অফিসে টানা ব্যর্থতা অক্ষয় কুমার। এবার ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ ছবিটিও দর্শক টানতে পারছে না। মুক্তির প্রথম দিন ইমরান হাশমি এবং অক্ষয় কুমারের এই ছবিটি আশানুরুপ সাড়া ফেলতে পারেনি।

এই ছবির ব্যর্থতায় এবার মুখ খুলেছেন কঙ্গনা রানাওয়াত। এ নিয়ে অক্ষয়ের দোষ দেখছেন না তিনি, বরং নির্মাতাদের নিয়ে কটাক্ষ করেছেন। ‘সেলফি’র ব্যর্থতার সঙ্গে ‘ধকড়’-এর ব্যর্থতার তুলনা টেনে এক জায়গায় কঙ্গনাকে অক্ষয়ের মহিলা সংস্করণ বলা হয়েছে। সে দিক দিয়ে কঙ্গনাও মনে করিয়ে দিতে চান, অক্ষয় কেবলমাত্র অভিনেতা। তাকে না টেনে এনে নির্মাতা করণকে নিয়ে বলা হোক। কঙ্গনা টুইট করে লেখেন, করণ জোহরের ছবি ১০ লক্ষ টাকাও তুলতে পারেনি প্রথম দিনে। কিন্তু কেউ তার নাম নিচ্ছে না। যে সিনেমার সঙ্গে আমার কোনো যোগ নেই সেই সিনেমা ফ্লপ হওয়ার কারণও নাকি আমি! বাহ করণ জোহর, বাহ! 

‘সেলফি’ মুক্তি পেয়েছে ২৪ ফেব্রুয়ারি। একটি মালয়ালম ছবির রিমেক এটি। সুপারস্টার এবং তার অনুরাগীর মধ্যে সম্পর্ক নিয়ে দানা বাঁধে এই ছবির গল্প। তবে দর্শক মনে করছেন, রিমেক ছবিতে কাজ করার থেকে বিরতি নেওয়া উচিত অক্ষয়ের। এ নিয়ে পরপর ৬টি ছবি ব্যর্থ হতে চলেছে তার।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit