শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ভূমিকম্প নিয়ে ভুয়া তথ্য দেয়ার অভিযোগ, তুরস্কে সাংবাদিক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রিল্যান্স সাংবাদিক মির আলি কোসের ২০০ মাইল দূরের ভূমিকম্প কেন্দ্রে ছুটে গিয়েছিলেন খবর সংগ্রহ করতে। সাথে ছিল তার ক্যামেরা আর মাইক্রোফোন। জীবনের ঝুঁকি নিয়েই ৬ ফেব্রুয়ারি তুরস্ক সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের খবর সংগ্রহ করেছেন তিনি। নিয়েছেন বেঁচে ফেরা মানুষদের সাক্ষাৎকার।

আর সেইসব ঘটনা টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মির আলি। আর সেই ঘটনাতেই চটেছে তুরস্ক কর্তৃপক্ষ। ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়েছে। চলছে তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে এই সাংবাদিককে তিন বছর কারাভোগ করতে হতে পারে। 

তিনি ছাড়াও আরও তিন সাংবাদিককে একই অভিযোগে গ্রেফতার করেছে তুর্কি কর্তৃপক্ষ। সংবাদপত্রের স্বাধীনতার বিষয় নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো বলছে, ভূমিকম্প নিয়ে খবর প্রচার করা বন্ধ করতে আরও অনেক সাংবাদিককে আটক ও নির্যাতন করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তুরস্ক কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit