শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম

ঢাবির বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই-এর পুনর্মিলনী অনুষ্ঠিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭১ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলনী আজ ২৪ ফেব্রুয়ারী (২০২৩) শুক্রবার  ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি পার্থ প্রতীম সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং সম্মানিত অতিথি হিসেবে বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ড. ফাজরীন হুদা। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগে প্রথমবারের মতো পুনর্মিলনী উৎসব আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং অ্যালামনাইদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এই পুনমিলর্নীর মধ্য দিয়ে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মাতৃসম প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কের এক শক্তিশালী ভিত সূচিত হলো।

অ্যালামনাইদের উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কে  নিয়ে আপনারা যেমন গর্ব অনুভব করেন, আমরাও তেমনি আপনাদের সাফল্যে গর্বিত। বিভাগের অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে থেকে সহায়তায় এগিয়ে আসার জন্য উপাচার্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে ‘অগ্রজ’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, আড্ডা, স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit