শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

২০ বছর পর গুয়ানতানামো থেকে মুক্তি পেল পাকিস্তানি দুই ভাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানি দুই ভাই। কারাগারটিতে বিনা অভিযোগে তাদেরকে ২০ বছর ধরে আটকে রাখার পর অবশেষে পাকিস্তানে ফিরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গুয়ানতানামো বে কারাগার বন্ধ করার অংশ হিসেবে সেখানকার বন্দিদের ধীরে ধীরে মুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে ২০ বছর পর ছাড়া পেয়েছেন পাকিস্তানি নাগরিক ৫৫ বছর বয়সী আব্দুল এবং ৫৩ বছর বয়সী মোহাম্মদ রব্বানি। ২০০২ সালে তাদের নিজ শহর করাচি থেকে গ্রেফতার করে দুই ভাইকে মার্কিন হেফাজতে স্থানান্তর করেছিল পাকিস্তানি কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তারা দুজনের বিরুদ্ধে আল-কায়েদা সদস্যদের আবাসন এবং অন্যান্য নিম্ন-স্তরের লজিস্টিক সহায়তার জন্য অভিযুক্ত করেছেন।

গুয়ানতানামোতে স্থানান্তর করার আগে সিআইএ হেফাজতে থাকাকালীন নির্যাতনের অভিযোগ করেছেন ভাইরা। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন কিউবায় এই কারাগার তৈরি করে। যেখানে এই হামলার সঙ্গে জড়িত কথিত সন্দেহভাজনদের নিয়ে যাওয়া হতো। 

২০০৩ সালে গুয়ানতানামো বে কারাগারে প্রায় ৬০০ জন আটক ছিলেন। ওই সময় এই কারাগারের বৈধতা ও বন্দিদের মানবাধিকার নিয়ে প্রশ্ন ওঠেছিল। যুক্তরাষ্ট্রের দাবি, গুয়ানতানামোতে আটক সবাই সন্ত্রাসী। তাদের আটকের মাধ্যমে হামলা ঠেকানো হয়েছে। বর্তমানে কুখ্যাত এ কারাগারে আরও ৩২ জন রয়ে গেছেন। তাদের বেশিরভাগই ইয়েমেনি নাগরিক।

সূত্র : আল-জাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit