মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

স্মার্ট বাংলাদেশের কৃষকেরাও স্মার্ট হচ্ছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর) : নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের কৃষকেরাও এখন স্মার্ট হচ্ছে। সনাতন পদ্ধতিতে চাষাবাদ করার দিন শেষ, এখন আধুনিক প্রযুক্তিতে কৃষিকাজ করে অল্প সময়ে ও সাশ্রয়ের ফলে কৃষকরা লাভবান হচ্ছে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে খাদ্য চাহিদার যোগান আরো সমৃদ্ধ হচ্ছে। আবাদি জমির পরিমান কম হলেও আধুনিক প্রয্ুিক্ত ব্যবহারে কৃষকরা অধিক ফলন ফলাতে পারছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বির্নিমানে কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্য স্বয়ং সম্পন্ন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই কৃষকরা নায্য মূল্যে সার,বীজ ও তেল পাচ্ছে। অথচ বিএনপির আমলে কৃষকরা সারের জন্য জীবন দিয়েছে। আমরা কৃষকের দোড় গোড়ায় সার সহ সকল কৃষিপন্য পৌঁছে দিচ্ছি। আজকের এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার করা হল। আজ ২৩ ফেব্রয়ারী বৃহস্পতিবার সকাল ৮টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের উদয় সোকোয়া গ্রামে ৫৮ জন কৃষকের মাঝে ৫০ একর জমিতে আধুনিক রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বরো রোপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নয়ন কুমার সাহা।

এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সম্পাদক আবু তাহের মোঃ মামুন, কৃষকলীগের সভাপতি মাইনউদ্দীন আহমেদ, সাধারন সম্পাদক আফজাল হোসেন নাবু প্রমুখ।

ছবির ক্যাপশনঃ গতকাল দিনাজপুরের বোচাগঞ্জের উদয় সাকোয়া গ্রামে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধান রোপন উদ্বোধন করছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ছবি- প্রতিনিধি।॥

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit