বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম এই গরমে স্বস্তি দেবে যেসব খাবার

বইমেলা ২০২৩ এ আজ প্রকাশিত হলো লিওয়াজা আক্তারের উপন্যাস ‘শঙ্খপদ্ম’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭১১ Time View

সাহিত্যপাতা ডেস্কঃ ‘শঙ্খ যেদিন পদ্ম নাম রেখেছিলো তার, সেদিন সে বলেছিল, পদ্ম তোমার তো অনেক রূপ। তাইতো আমি তোমার নাম দিলাম ‘পদ্ম’ । যখন আমি ভালোবাসা দেই তোমায়, তখন তুমি হয়ে যাও ‘লাল পদ্ম’ । যখন তুমি বেদনা পাও আমার ভালোবাসায়, তখন তুমি হয়ে যাও ‘নীল পদ্ম’। আর যখন আমার প্রতি ভালোবাসায় নত হয়ে নিবেদিত হও, তখন হয়ে যাও তুমি ‘সাদা পদ্ম’ । কিন্তু শঙ্খর দেয়া কষ্টে পদ্ম আজ হয়ে গেলো, যেন ‘শুধুই নীল পদ্ম’।

ঠিক এমনই কথা মালা নিয়ে অমর একুশে বইমেলা ২০২৩ এর আজ শেষ শুক্রবারে প্রকাশিত হলো লিওয়াজা আক্তারের তৃতীয় উপন্যাস এবং সপ্তমগ্রন্থ ‘শঙ্খপদ্ম’। প্রচ্ছদ করেছেন সাগর আহমেদ। প্রকাশিত হয়েছে কলি প্রকাশনী থেকে। আর বইটি পাওয়া যাচ্ছে টিএসসির গেট দিয়ে ঢুকেই প্রকাশনীর ১৮, ১৯, ২০ নম্বর স্টলে।

দারুণ রোম্যান্টিক এই উপন্যাসটির প্রচ্ছদ মূল্য ৩০০ টাকা। কিন্তু মেলায় ২৫% ছাড়ে এটি মিলবে মাত্র ২২৫ টাকায়। খুব বেশী দেরী না করে প্রেমপ্রিয় পাঠক দ্রুতই বইটি সংগ্রহ করে নিজের একান্ত ব্যক্তিগত সম্পদ করে রাখতে পারেন।

প্রেমের গল্প তো সবাই বলে। বিরহী নীল পদ্মর গল্প ক’জন বলে? লেখিকা লিওয়াজা আক্তার তার লেখায় সেইসব গল্পই বলেছেন। লেখিকার ভাষায়, পৃথিবীতে প্রেমই জন্ম দিতে পারে নতুন নতুন গল্পের। যৌবনে পদার্পণ করার সাথে সাথেই মানুষের মন খুঁজতে থাকে অন্তরের সঙ্গী। এটাই সৃষ্টির নিয়ম।

প্রতিদিনের প্রেম প্রেম গল্পে, রঙিন স্বপ্নের মাঝে এগিয়ে যায় মানুষের জীবন। জীবনের সেই গল্পগুলো নিয়ে যায় জীবনের পথেই। প্রেমের মাঝে বেঁচে থাকতে মানুষ অনুপ্রেরণা পায় শেষ নিশ্বাস পর্যন্ত। আদম থেকে হাওয়া, প্রেম যেন যুগ যুগ ধরে হাজারো গল্পের উপাদান হয়ে ভেসে বেড়ায় সেই উত্তরসুরি হয়েই।

‘শঙ্খপদ্ম’ এক নগ্ন প্রেমের বাঁধ ভেঙে যাওয়া অবাধ বিচরণ । ‘শঙ্খপদ্ম’ এক অজানা নিষিদ্ধ সম্পর্কের নাম । ‘শঙ্খপদ্ম’ এক কারণ বিহীন অকারণ আসক্তির টান । অতঃপর ‘শঙ্খপদ্ম’ একটি ভালোবাসার উপন্যাস।

কিউএনবি/বিপুল/২৪.০২.২০২৩/দুপুর ১.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit