শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

দুর্গাপুরে শেষ হলো ৩ দিনব্যাপী একুশের বই মেলা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নেত্রকোনার দুর্গাপুরে শেষ হয়েছে ৩ দিনব্যাপী একুশের বই মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, লেখক, কলামিস্ট, শিক্ষক, সাংস্কৃতিক, সুধীজন ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরনের মাধ্যমে শেষ হয় এ প্রানের মেলা।

উপজেলা পরিষদ চত্ত্বরে বই মেলায় স্ব-রচিত কবিতা পাঠের পাশাপাশি শিশুদের কবিতা আবৃত্তি, সুন্দর হস্তাক্ষর, চিত্রাংকন, ভাষা দিবস সম্পর্কে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের সময় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান, ডা. তানজিরুল ইসলাম, পিআইও মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, কবি জীবন চক্রবর্ত্তী, কবি দুনিয়া মামুন, পথপাঠার সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার প্রমুখ। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি ‘‘বাংলা ভাষা আমার অহংকার’’ শীর্ষক এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

ইউএনও রাজীব বলেন, একুশ মানে বাঙ্গালীর চেতনা, একুশ মানে সাহিত্যের আত্মপ্রকাশ, উপজেলা প্রশাসনের অনেক সীমাবদ্ধতা থাকা সত্বেও স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, লেখক, কলামিস্ট, শিক্ষক, সাংস্কৃতিক, সুধীজন ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করেছি ৩দিন ব্যপি বই মেলার। এখানে বিশেষ আকর্ষন ছিলো শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতা। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বাংলাদের সাহিত্য, একুশের চেতনা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে জাতীয় সকল অনুষ্ঠানেই আমি এ ধরনের আয়োজন করে থাকি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit