রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

চকরিয়া বয়লার মুরগি কেজি ২৪০ টাকা বাজারে সবজির বাড়তি দাম!! 

এম রায়হান চৌধুরী ,চকরিয়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৬ Time View
এম রায়হান চৌধুরী ,চকরিয়া প্রতিনিধি : বয়লার মুরগির দাম এক লাফে কেজি ২৪০ টাকা করে বিক্রি হচ্ছে চকরিয়ারসহ জেলার বিভিন্ন হাটবাজারে। যা গত এক সপ্তাহ আগে ছিল প্রতি কেজি ১৬০ টাকা। এছাড়া বাজারে আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বিশেষ করে বরবটি, করলা, পটল ও ঢেঁড়শের দাম সবচেয়ে বেশি। বিক্রেতারা বলছেন, শীত মৌসুমের সবজি না হওয়ায় এগুলোর দাম তুলনামূলক বেশি। অস্বস্থিতে আছেন ক্রেতার। মুরগি ও মাছের দাম বেড়েই চলেছে। এছাড়া সবজিও বিক্রি হচ্ছে বাড়তি দামে।ক্সবাজার শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩০ টাকায়, একইভাবে বাধাকপিও প্রতিকেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো প্রতি কেজি ৩০ টাকায়, বেগুন প্রতি কেজি ৫০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৩০ টাকায়, শসা প্রতি কেজি ৪০ টাকায়, নতুন আলু প্রতি কেজি ৪০ টাকায়, সিম মানভেদে প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ মানভেদে ১২০ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ি সুত্রে জানা যায়, চলতি মৌসুমে শীতকালীন সবজি উৎপাদন কম হওয়ায় সবজির দাম বাড়তি রয়েছে।বাজারে কিছু সবজির সরবরাহ একেবারেই কম। এগুলোর মধ্যে বরবটি প্রতি কেজি ১২০, করলা প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।শহরের বড় বাজারে ক্রেতা মোহাম্মদ রাসেল জানিয়েছেন গত কয়েক সপ্তাহ ধরে একই রকমভাবে বাজারে বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে। জেলার প্রতিটি বাজারের মধ্যে কম দামে সবজি পাওয়া যায় এই বাজারে। তবে এখন এই বাজরেও সবজির দাম বাড়তি। কোনো কিছুরই দাম কমে না। কোনো সবজির দাম কিছুটা বাড়ে আবার আগের দামে ফিরে আসে। সবমিলিয়ে বলতে গেলে বাজারে সবজির দাম বাড়তিই রয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি জোরদার করা প্রয়োজন।

চকরিয়া পৌরসদরের চিরিংগা কাচাঁবাজার এখন সিন্ডিকেট মাছ-মাংশ ও সবজি বিক্রেতার দখলে রয়েছে। তারা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে বিভিন্ন ভোগ্যপণ্যের। লাগামহীনভাবে দাম বাড়ানোর কারণে নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেলেও নিয়ন্ত্রণ করার সাধ্য কারো নেই বললেও চলে। ব্রয়লার মুরগি একলাফে বিক্রি হচ্ছে ২৪০টাকা কেজি। সোনালী মুরগী ৩৪০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এভারে প্রতিটি পণ্যে দাম দোকানীরা ইচ্ছে মতো বাড়ানো হলেও প্রশাসনের কোন প্রকারের নিয়ন্ত্রণ নেই। এছাড়াও গরুর মাংস প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০০টাকায় । কিছু  ধরে  পর্যটকের আগমন বাড়ায় চাহিদা বেড়েছে। তবে ওই পরিমান উৎপাদন বাড়েনি। তাই কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। এটি সাময়িক।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit