মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

পশ্চিমা নিষেধাজ্ঞায় কি সিরিয়ায় মানবিক সহায়তা বাধাগ্রস্ত?

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ওপর মার্কিন-ইইউ নিষেধাজ্ঞা রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ভূমিকম্পের পর সিরিয়ায় মানবিক সহায়তা খুব একটা পৌঁছায়নি—সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ খুব শোনা যাচ্ছে। অভিযোগটি কতটা সত্য?

মানবিক সাহায্য চেয়ে সম্প্রতি সিরিয়ার এক শিক্ষার্থীর একটি টিকটক ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে বিমান ট্রাফিকের একটি গ্রাফিক্স দেখান তিনি। সেখানে দেখা যায়, সিরিয়ার আশপাশে বিমান অবতরণ করলেও সিরিয়ায় কোনো বিমান অবতরণ করছে না। এমন আরো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেগুলোতে ‘সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিন’ হ্যাশট্যাগও ছড়িয়ে পড়ছে।

জার্মানির পররাষ্ট্র দপ্তরও এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। সংবাদ সম্মেলনে দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, ‘দয়া করে যারা এমন কঠিন সময়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টায় এমন বক্তব্য ছড়াচ্ছে, তাদের ফাঁদে পা দেবেন না।’তবে এএফপির খবরে বলা হয়েছে, সরকারবিরোধী নিয়ন্ত্রিত অঞ্চলে ভূমিকম্পের দুই সপ্তাহ পর অল্প কিছু সহায়তা পৌঁছেছে। মানবিক সহায়তা পৌঁছতে এত দেরি হওয়ায় সেসব এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সম্প্রতি ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত করে। এতে দুই দেশে ৪৪ হাজার মানুষ মারা যান। এর মধ্যে তিন হাজার ৬০০ জন সিরিয়ার।

সূত্র : ডয়চে ভেলে

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit