মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

জনগণ ভোট না দিলে স‌্যালুট দিয়ে চলে যাব: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

ডেস্ক নিসউজ : কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন হবে। নির্বাচনে যদি জনগণ ভোট না দেয় আমরা স‌্যালুট দিয়ে চলে যাব। বুধবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইওয়ামা কিমিনরির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া রাজনীতি কিংবা নির্বাচন করতে পারবে কিনা? সেটি নিয়ে আলোচনা চলছে- এ বিষয়ে জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, কেন উনি (খালেদা জিয়া) রাজনীতি করতে পারবেন না? উনি জেলে থেকেও রাজনীতি করতে পারবেন, দলকে নির্দেশনা দেবেন। তবে নির্বাচন করতে পারবেন কিনা- সেটি নির্বাচন কমিশন নির্ধারণ করবে। আইনে যা আছে সেটা হবে। সে অনুযায়ী ওনাকে নির্বাচনে আসতে হবে।

তিনি বলেন, রাজনীতি উনি করতে পারবেন। গণতান্ত্রিক দেশ, একজন রাজনৈতিক নেতা একটা দলের, দুবারের প্রধানমন্ত্রী। কেন উনি রাজনীতি করতে পারবেন না! রাজনীতিবিদ তো রাজনীতিবিদই। কিন্তু উনি নির্বাচন করতে পারবেন না, যেহেতু তার জেল হয়েছে। জেলের কারণে বিধিনিষেধ আছে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ সরকারের অধীনে ‘ফোরটুয়েন্টি’ মার্কা নির্বাচন করতে দেবেন না বলে মন্তব‌্য করেছেন। এ বিষয়ে মতামত জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, সেটা বহুদিন মান্না কেন আরও বড় বড় নেতারাও বলেছেন। মাহমুদুর রহমানের পার্টি তো খুবই ছোট। এ পার্টি কী বলছে সেটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। একই কথা পুনরাবৃত্তি করছি- সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর কোনো ব‌্যত‌্যয় হবে না। প্রধানমন্ত্রী পলাবে, দেশ ছেড়ে যাবে- এগুলো হবে না। প্রধানমন্ত্রী আছেন, নির্বাচন পর্যন্ত থাকবেন। নির্বাচনে যদি জনগণ ভোট না দেয় আমরা স‌্যালুট দিয়ে চলে যাব। কিন্তু নির্বাচন হবে, সময়ের মধ‌্যেই হবে। সংবিধানের বাইরে কারো কিছু করার সুযোগ সেই।

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, তারা বাংলাদেশ থেকে আম নেবে। এছাড়া শাকসবজি এবং অন‌্যান‌্য ফলও তারা নেবে। এখন জাপানে বাংলাদেশ থেকে কৃষিপণ‌্য যায় না। পণ‌্য নিরাপদ হতে হবে, মান নিশ্চিত করতে হবে। সেগুলোর ওপর আমরা দুই দেশ কাজ করছি। আমের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে যাবেন, সে সময় একটি চুক্তি সই হবে। আগামী এপ্রিলে প্রধানমন্ত্রীর জাপান যাওয়ার কথা। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। কাজ চলছে। জাপানের সঙ্গে আমাদের সহযোগিতার পরিধি বাড়ছে। বাংলাদেশে পাওয়ার টিলার প্রথম জাপান থেকেই আসে।

আব্দুর রাজ্জাক বলেন, আমরা জাপান থেকে অনেক কৃষি যন্ত্রপাতি আনি। আমরা চাচ্ছি জাপানি কোম্পানিগুলো যাতে বাংলাদেশে তাদের ইন্ডাস্ট্রি করে। এরই মধ‌্যে ইয়ানমার বাংলাদেশে কম্বাইন হারভেস্টার, রিপার, ট্রান্সপ্ল‌্যান্টারের কারখানা এসিআইসের সঙ্গে করছে। খুব তাড়াতাড়ি শুরু করবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit