মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ক্ষেপণাস্ত্র না থাকলে গেরিলা যুদ্ধ চান হাথুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : আবারও ঘরের মাঠে সুবিধা নেওয়ার গল্পই শোনালেন চান্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচ হয়ে ফেরা এই শ্রীলঙ্কান জানালেন, ক্ষেপণাস্ত্র না থাকলে গেরিলাযুদ্ধ করতে হবে।

শেরেবাংলা স্টেডিয়ামে নিজের প্রথম সংবাদ সম্মেলনে হাথুরু জানিয়ে দিলেন, ‘ঘরের মাঠে নিজেদের শক্তির জায়গার কথা মাথায় রেখেই খেলবে বাংলাদেশ।’ 

ঘরের মাঠে কেমন ক্রিকেট খেলবে বাংলাদেশ সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শ্রীলঙ্কান কোচ পাল্টা  প্রশ্ন ছোড়েন। বলেন ‘ঘরের মাঠের সুবিধা বলতে কি বোঝায়? যখন আমরা নিউজিল্যান্ড যাই, কি ধরনের উইকেটে খেলি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কি করে তাদের ঘরের মাঠে? ভারত এখন ঘরের মাঠে কি করছে?’

হাথুরু আরও বলেন, ‘দেশের বাইরে গেলে আমাদের যা আছে, তা দিয়েই ম্যানেজ করতে হবে। যদি ক্ষেপণাস্ত্র না থাকে তাহলে আপনি কীভাবে লড়াই করবেন? আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে, তাই না? ওদের আমাদের ঘরে আসতে দিন, আমরা ছোট ছোট অস্ত্র দিয়ে লড়ব।’ 

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit