সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

২৪ ঘণ্টায় একজন ডেঙ্গুতে আক্রান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময়ের মধ্যে সারা দেশে নতুন করে আরও একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগী ঢাকার বাইরে চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৭০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৬৭২ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। আর চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। সর্বশেষ ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬২ হাজার ৩৮২ জন। আর এই বছরে ডেঙ্গুতে মারা গেছেন ২৮১ জন।

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit