শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নেত্রকোনার দুর্গাপুরে গারোদের ওয়ানগালা উৎসব পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজিত ২দিন ব্যাপি গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব শেষ হয়েছে। সোমবার বিকেলে সমাপনি অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় এমপি মানু মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

উদ্বোধন শেষে একাডেমি মিলনায়তনে, স্থানীয় সরকার নেত্রকোনা এর উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন এর সভাপতিত্বে, নৃত্য শিক্ষিকা মালা মার্ত্থা আরেং এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোদযোদ্ধা এড. অসিত কুমার সরকার সজল, জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, দুর্গাপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মাওঃ আব্দুস সালাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, ডনবস্কো স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুমন রাংসা, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, আদিবাসী লেখক ও গবেষক নেতা রেভাঃ মনিন্দ্র নাথ মারাক, সাবেক পরিচালক স্বপন হাজং, আদিবাসী নেতা গীলবার্ট চিচাম, কবি মতেন্দ্র মানখিন, বথুয়েল চিসিম, বিপুল হাজং প্রমুখ।

বক্তার বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, পরিচর্যা, বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান গুলোকে আরো উন্নত করার পরিকল্পনাও রয়েছে। এগুলোর মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর সংস্কৃতি চর্চার পৃষ্ঠপোষকতা করা হবে।

ওয়ানগালা মানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবান্ন উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে সৃষ্টিকর্তাকে তারা ধন্যবাদ জ্ঞাপন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃষিভিত্তিক প্রভাব কিভাবে তাদের আলোকিত করে তা প্রকাশ করা হয়। তাদের ঐতিহ্য ধরে রাখতে অত্র একাডেমি প্রতি বছর ওয়ানগালা উৎসবের আয়োজন করে থাকে।

আলোচনা শেষে, গারো সম্প্রদায়ের কৃষ্টি তুলে ধরে বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক দল সংগীত পরিবেশন করে এবং বিশিষ্ট পপ সংগীত শিল্পী মেহরীন মাহমুদ সংগীত পরিবেশন করেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit