শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

তুরস্কে  দশ হাজার প্যাকেট মিনাভিট ও ১৫০ রকম ঔষধ পাঠাবে গণস্বাস্থ্য কেন্দ্র

জালাল আহমদ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View
জালাল আহমদ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য দশ হাজার প্যাকেট মিনাভিট ও ১৫০ রকম ঔষধ পাঠাবে বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘গণস্বাস্থ্য কেন্দ্র’। 

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি,২০২৩ ) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয় , তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গণস্বাস্থ্য ফুডস্ লিমিটেড কর্তৃক উৎপাদিত মিনাভিট পুষ্টি খাদ্য (৪০০ গ্রাম) দশ হাজার প্যাকেট এবং গণস্বাস্থ্য ফার্মাসিটিকেলস  লিমিটেডে কর্তৃক উৎপাদিত ১৫০ রকম ঔষধ শুভেচ্ছা উপহার হিসাবে পাঠাবে গণস্বাস্থ্য কেন্দ্র।

একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধূরীর নির্দেশে ঢাকাস্থ বারিধারা তুরস্ক দূতাবাসে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু দূতাবাসের ত্রান কর্মসূচি সমন্বয়ক অফিসে পরিচালক সেভকি মারথ বারিশ এবং পরিচালক এর সহকারী মনজুর এলাহিসহ কর্মকর্তাদের সাথে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে দশ হাজার প্যাকেট মিনাভিট ও ১৫০ রকম ঔষধ শুভেচ্ছা উপহার হিসেবে প্রদানের কথা জানান। দূতাবাসের পক্ষ থেকে পরিচালক সেভকি মারথ বারিশ গণস্বাস্থ্য কেন্দ্রের মানবিক উদ্যোগকে বিনয়ের সাথে স্বাগত জানান। গণস্বাস্থ্য কেন্দ্র ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের মাধ্যমে দ্রুত দশ হাজার পেকেট মিনাভিট ও ১৫০ রকম  ঔষধ তুরস্ক পাঠানোর ব্যবস্থা করবে।

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit