শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নওগাঁর পত্নীতলায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা, বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা শিক্ষা অফিস ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের আয়োজনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকগণের “বিদায় সংবর্ধনা” ও নব নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষকগণের “বরণ অনুষ্ঠান” সোমবার উপজেলা পরিষদ অডিটেরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার মোখলেসুর রাহমানের সভাপতিত্বে সমন্বয় সভা, বিদায় সংবর্ধনা ও নব নিয়োগ প্রাপ্ত শিক্ষকগণের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার একেএম খোকন, জয়নুল আবেদীন, প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ সুধীজন প্রমুখ। এসময় উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৬ জন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং ৬৯ জন নব নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষককে ফুল দিয়ে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit