সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

চিকিৎসাসেবা নিশ্চিতে হাসপাতালে শৃঙ্খলা ফেরানো প্রধান কাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোগীরা যেন ঠিকমতো সেবা পায় সে জন্য ডাক্তার-নার্সদের মধ্যে সম্পর্ক আরও ভালো হতে হবে। তিনি আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টু রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত ভাষা আন্দোলনের তাৎপর্যবিষয়ক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সবচেয়ে বড় কাজ। করোনার পাশাপাশি ভ্যাকসিন পাওয়া ছিল অত্যন্ত চ্যালেঞ্জের। তবে, সরকার সেটি ঠিকভাবে মোকাবিলা করতে পেরেছে। চিকিৎসকদের পদোন্নতি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে আর কোনো জটিলতা থাকবে না।

জাহিদ মালেক আরও বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার মাধ্যমেই এ জাতি স্বাধীনতা পেয়েছে। আমরা যে কথা বলতে পারছি সেটি বঙ্গবন্ধুর কারণেই। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়তে স্বাধীনতার পর মাত্র তিনটি বছর সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু। তার স্বপ্ন ছিল কেউ গৃহহীন থাকবে না, বিনা চিকিৎসা কেউ মারা যাবে না। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit