বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

কেড়ে নেওয়া হতে পারে বার্সার শিরোপা, যা বললেন ভালভের্দা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : আর্নেস্তো ভালভের্দা বার্সেলোনার কোচ ছিলেন ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত। এ তিন বছরে বার্সেলোনা চারটি শিরোপা জিতেছে। যার মধ্যে দুটি লা লিগা এবং একটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। তবে শাস্তির মুখে পড়তে যাওয়া কাতালান ক্লাবটির এই চার শিরোপাই কেড়ে নেওয়া হতে পারে।

এমন ইঙ্গিতও দিয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। কারণ কাতালান ক্লাবটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জোসেফ মারিয়া বার্তেমেউ সভাপতি থাকাকালে পরামর্শের জন্য তৎকালীন লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহসভাপতি জোসে নেগ্রেরিয়াকে ১৪ লাখ ইউরো দিয়েছিল তারা।

অভিযোগ সম্পর্কে বলা হয়েছে, ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত নেগ্রেরিয়া রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে দায়িত্ব পালন করেন। এসইআর কাতালুনিয়া রেডিওর দাবি, লা লিগায় একসময় রেফারির দায়িত্ব পালন করা নেগ্রেরিয়াকে তাঁর কোম্পানি ডিএএসএনআইএলের মাধ্যমে ২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার ৭২৮ ইউরো, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ইউরো এবং ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ২০০ ইউরো দেয় বার্সেলোনা।

সেই সময়ে বার্সেলোনার কোচ ভালভের্দেকেও প্রশ্নটা করেছেন সাংবাদিকেরা। এ বিষয়ে কিছু না জানার কথাই বলেছেন ভালভের্দা, ‘এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। এটা আমাদের সবার জন্য বিস্ময়ের। বিশেষ করে আমার জন্য। সবকিছুই ভবিষ্যতে স্পষ্ট হবে।’

এ বিষয় নিয়ে এখন বার্সেলোনার অনেককেই কথা বলতে হচ্ছে। আজ রাতে লা লিগায় কাদিজের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এ ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকে প্রশ্ন করা হয়েছিল বিষয়টি নিয়ে। জাভি বলেছেন, এ ঘটনা নিয়ে তার খেলোয়াড়দের কোনো উদ্বেগ নেই।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit