শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নেত্রকোনায় শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

শান্তা ইুসলাম,নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬১ Time View

শান্তা ইুসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় ভোট গ্রহণের প্রয়োজন হয় নাই।নির্বাচনী তফসিল অনুসারে গতকাল শনিবার চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে নির্বাচন হওয়ার কথা ছিল। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, পরিদর্শক মোছাম্মৎ লাভলী আক্তার ও পরিদর্শক অনন্ত কুমার সরকারের উপস্থিতিতে ও নির্বাচন কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে সাফায়েত আহমাদ, ভাইস-চেয়ারম্যান পদে কাজী মোহাম্মদ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মোঃ তফাজ্জল হেসেন খান, ডিরেক্টর পদে মোঃ আবুল হাসেম, মোহাম্মদ জুবায়েদ হোসেন, মোঃ সেকান্দর মিয়া নির্বাচিত হয়েছেন।

এই সময় নির্বাচন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম শাজাহান কবীর সাজু, শিক্ষক ফোরামের সভাপতি ও শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর উপদেষ্ঠা আশরাফুল ইসলাম সজল, মারাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, দেওয়ানবাগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, চন্দ্র নাথ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় পালসহ বিভিন্ন স্কুলের শিক্ষক কর্মচারী ও ভোটাগণ।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit