সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নেপালে একাই ৯০০ শিক্ষার্থীকে রক্ষা করলেন শিক্ষক খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবনিযুক্ত চেয়ারম্যানের মতবিনিময়। কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে ঢাবিতে শুভেচ্ছা মিছিল এমপি ডা. সালাউদ্দিন বাবুকে মোটর চালক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ১০ মামলার কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০ এক মরদেহের একাধিক দাবিদার, মৃতদের অনেককে সনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি আরব আমিরাতের ‘বাংলাদেশ মডেলেই’ আছে নেপালের বন্যা সমস্যার সমাধান?

তাইওয়ানে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তার সফরে উত্তেজনার শঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার তাইওয়ান সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে নতুন করে উত্তেজনার শঙ্কা দেখা দিয়েছে। চীনে নিয়োজিত পেন্টাগনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা মাইকেল চেজের বিতর্কিত দ্বীপ তাইওয়ানে সফরকে কেন্দ্র করে এ আশঙ্কা রয়েছে বলে রয়টার্স জানিয়েছে।  

২০১৯ সালের পর তাইওয়ানে সফর করা কোনো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের শীর্ষ কর্মকর্তা হলেন মাইকেল চেজ। গত বছর বেইজিংয়ের হুমকি উপেক্ষা করে বিতর্কিত দ্বীপ তাইওয়ানে সফর করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ওই সফরকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পেলোসির সফরের প্রতিবাদে তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। 

উপ-সহকারী মন্ত্রী মাইকেল চেজের সফর প্রসঙ্গে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের এক মুখপাত্র বলেন, ‘নির্দিষ্ট অপারেশন সম্পর্কে আমাদের কোনো মন্তব্য নেই। তবে আমি এ বিষয়টি স্পষ্ট করবো যে তাইওয়ানের প্রতি আমাদের সমর্থন এবং চীনের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি।’

১৯৪৯ সাল থেকে স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজের ভূখণ্ড দাবি করে আসছে চীন। চীন বরাবরই দাবি করে আসছে, তাইওয়ান তাদের অংশ, যেকোনো সময় এটিকে চীনের সঙ্গে একীভূত করা হবে। তবে তাইওয়ান সরকার জানিয়ে আসছে, দ্বীপতে কখনোই চীন শাসন করেনি। তাই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করার কিংবা দ্বীপটির ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নেই। শুধুমাত্র তাইওয়ানের জনগণই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit