শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

দুর্গাপুরে জল সিঁড়ি সম্মাননা পেলেন ৫ গুণীজন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : পাঠে পাঠে আত্ম জাগরণ এ প্রতিপাদ্যে দুর্গাপুরে সাহিত্যের ধারক জলসিঁড়ি প্রাঙ্গণ ও ‘জলসিঁড়ি পাঠকেন্দ্রে’র ১১বছর পূর্তি উপলক্ষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল গাভিনা গ্রামে জলসিঁড়ি পাঠাগারে বার্ষিক আধ্যয়ন সভা শেষেএ সম্মাননা প্রদান করা হয়।

পাঠাগারের সভাপতি এড ভোকেট মানেশ সাহার সভাপতিত্বে পাঠাগারের প্রতিষ্ঠাতাও সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন অর্থনীতিবিদ ও লেখক ড. সেলিম জাহান। প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল। অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন মোজাম্মেল হোসেন বাচ্চু, এডভোকেট প্রবীর মজুমদার চন্দন। আলোচনা শেষে কবি শামীম আজাদ, ডাক্তার গণপতি আদিত্য, গল্পকারকি যীতাহনিন, কবি রানা নাগ ও সাংবাদিক মুহম্মদ আকবর কে জলসিঁড়ি সম্মাননা প্রদান করা হয়। জানা যায় ২০০২ সালে জল সিঁড়ি অধ্যয়ন পর্ষদ নামক সাহিত্য সংগঠন গড়ে ওঠে, তারপর সংগঠনটি ২০১২ সালে জলসিঁড়ি পাঠ কেন্দ্র নামক পাঠাগার স্থাপনের পর থেকে সেলুন পাঠাগার, সৃজনশীল কর্ম সূচি ও জলসিঁড়ি পাঠাগার শিশু যুবাদের আত্ম জাগরণে এক দশক ধরে পাঠা ভ্যাস, পাঠচক্র ও ভর্তুকি দিয়ে দশ টাকায় বই বিতরণ কর্ম সূচি করে যাচ্ছে।

বক্তারা বলেন, সমাজ থেকে সকল অবক্ষয় রোধ করতে সাহিত্য র্চ্চার কোন বিকল্প নাই। একজন সাহিত্য প্রেমী কখনো রক্ত ঝড়াতে পারেনা, একজন সাহিত্য প্রেমী কখনো বেদনা দায়ক হতে পারেনা। সাহিত্য প্রেমীদের লেখনীসকল ধু¤্রজাল দুমরে-মুচরে এক মঞ্চে দাঁড় করিয়ে দিতে পারে। দেশ এগিয়ে যাচ্ছে, এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। প্রতিটি বাড়ীতে শিশুদের হাতে অন্যান্য উপহার কিনে দেয়ার পাশাপশি একটি কবিতার বই তুলে দেয়ার আহবান জানানো হয়।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit