শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

এবার লেগ স্পিনার খোঁজার মিশনে বিসিবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ফাইনাল দিয়ে শেষ হয়েছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। টুর্নামেন্টে দেশের ব্যাটাররা রান পেয়েছেন, ফাস্ট বোলার ও স্পিনাররাও পেয়েছেন উইকেট। তবে আক্ষেপের বিষয় হলো এবারও বিপিএলে কম দেখা গেছে লেগ স্পিনারদের জাদু। এখানে লেগ স্পিনার সংকটও একটা বড় কারণ। তবে সেই সংকট কাটিয়ে উঠতে মাঠে নামছে বিসিবি।

বৃহস্পতিবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, গত মাসে হেড অব প্রোগ্রাম হিসেবে নিয়োগ পাওয়া ডেভিড মুর এখন দেশজুড়ে লেগ স্পিনার খুঁজে বেড়াবেন। পাপন বলেন, ‘শুধু বিপিএল না কোনো কিছুতেই লেগ স্পিনার আসছে না। সাম্প্রতিক সময়ে আমরা যে ম্যানেজারকে (হেড অব প্রোগ্রাম) নিয়েছি সে আমাকে জানাল লেগ স্পিনারদের খুঁজে বের করার জন্য হান্টিং শুরু করবে সারা বাংলাদেশে। প্রতিটি জেলা, প্রতিটি বিভাগ অনুযায়ী। সে নিজে দেখে কিছু খেলোয়াড় নির্বাচন করার চেষ্টা করবে। আশা করি, আমার দৃঢ় বিশ্বাস আমরা কয়েকটা ছেলে তো পাবোই।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit